জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন আব্দুল গনি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. আব্দুল গনি। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতারা সর্বসম্মতিক্রমে আব্দুল গনিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার সম্পৃক্ততায় সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও প্রাণবন্ত হবে।
সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুলের যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। ওই পত্রে উল্লেখ করা হয়, নবনিযুক্ত সদস্য সংগঠনের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে, কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় আব্দুল গনিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।